কুলিয়ারচরে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্যোগ হিসেবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে “মাছের অভয়াশ্রম গড়ে তুলি, দেশীয় মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার কুলিয়ারচর উপজেলায় নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। তারই অংশ হিসেবে গতকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে কুলিয়ারচর কালী নদীর জলাশয়ে আনুষ্ঠানিকভাবে এ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। কর্মসূচিটি ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কুলিয়ারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (বিএডিসি) শাওন মালাকার ও বিশিষ্ট ঠিকাদার আরিফুল ইসলাম (হবি) প্রমুখ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































